Apple SHIELD Extended Warranty
11 Jul 2026 - 30 Jul 2026
Apple SHIELD Extended Warranty - Complimentary Shield
নির্বাচিত Apple iPad ও MacBook-এর সঙ্গে থাকছে ১ বছরের Apple Limited Manufacturer Warranty এবং অতিরিক্ত ১ বছরের Complimentary Shield Extended Warranty। অর্থাৎ, ডিভাইসের অ্যাক্টিভেশন অথবা ক্রয়ের প্রমাণপত্রের (Invoice/POP) তারিখ থেকে মোট ২ বছর পর্যন্ত নির্ধারিত শর্ত অনুযায়ী ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে।
Warranty Coverage (ওয়ারেন্টির সময়কাল ও আওতা)
প্রথম বছরের অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হওয়ার পরের দিন থেকেই স্বয়ংক্রিয়ভাবে ২য় বছরের Shield ওয়ারেন্টি শুরু হয়:
১ম বছর (Month 1–12)
Apple Limited Manufacturer Warranty: ডিভাইস অ্যাক্টিভেশন বা ক্রয়ের তারিখ থেকে প্রথম ১২ মাস পর্যন্ত Apple-এর স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি প্রযোজ্য থাকবে।
২য় বছর (Month 13–24)
Complimentary Shield Extended Warranty: ১৩তম মাস থেকে ২৪তম মাস পর্যন্ত অতিরিক্ত ১২ মাস প্রযোজ্য থাকবে (অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন থাকতে হবে)।
Coverage: শুধুমাত্র প্রস্তুতকারকের ত্রুটিজনিত স্থায়ী হার্ডওয়্যার সমস্যার (Manufacturer Hardware Defects) ক্ষেত্রে এই ওয়ারেন্টি প্রযোজ্য এবং এটি শুধুমাত্র বাংলাদেশের ভেতরে কেনা ও ব্যবহৃত ডিভাইসের জন্য কার্যকর।
যেসব মডেলে Complimentary Shield প্রযোজ্য
নিচের নির্বাচিত Apple MacBook এবং iPad মডেলগুলোর সঙ্গে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই ১ বছরের Shield ওয়ারেন্টি যুক্ত থাকে:
MacBook মডেলসমূহ
- MacBook Neo
- MacBook Air M5 (13-inch)
- MacBook Air M5 (15-inch)
iPad মডেলসমূহ
- iPad A16
- iPad Air M4 (11-inch)
- iPad Air M4 (13-inch)
Shield Warranty Claim Charges (সার্ভিস চার্জ ও ফি)
২য় বছরে (Month 13–24) Shield Warranty-এর আওতায় অনুমোদিত সার্ভিস ক্লেইমের ক্ষেত্রে নিম্নলিখিত চার্জ প্রযোজ্য হবে:
- Service Fee: প্রতি অনুমোদিত সার্ভিস ক্লেইমের জন্য ১,৫০০ টাকা (২য় বছরের জন্য — ডিভাইস মেরামত বা পরিবর্তন যাই হোক না কেন)।
- Participation Fee: ডিভাইস মেরামতের পরিবর্তে সম্পূর্ণ পরিবর্তন (Whole Unit Replacement - WUR) প্রয়োজন হলে, Replacement Device-এর ক্রয় মূল্যের ২০% অতিরিক্ত Participation Fee প্রযোজ্য হবে (১,৫০০ টাকা সার্ভিস ফি-এর পাশাপাশি)।
বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কভারেজ ও খরচের হিসাব (Month 13–24)
গ্রাহকদের বোঝার সুবিধার্থে ২য় বছরে কোন সমস্যায় কী সুবিধা পাওয়া যাবে তা নিচে দেওয়া হলো:
| সমস্যার ধরন (১৩তম থেকে ২৪তম মাসে) | Shield-এর আওতাভুক্ত? | গ্রাহককে যা পরিশোধ করতে হবে |
|---|---|---|
| হার্ডওয়্যার ত্রুটি (যা মেরামতযোগ্য) | হ্যাঁ | শুধুমাত্র ১,৫০০ টাকা সার্ভিস ফি |
| বড় হার্ডওয়্যার ত্রুটি (যার জন্য Whole Unit Replacement লাগবে) | হ্যাঁ | ১,৫০০ টাকা সার্ভিস ফি + নতুন ইউনিটের মূল্যের ২০% |
| স্ক্রিন বা ব্যাক গ্লাস ভেঙে গেলে (Broken Screen/Glass) | ফ্রি নয় | পার্টসের সম্পূর্ণ মূল্য + সার্ভিস ফি |
| ব্যাটারি হেলথ ৮০%-এর নিচে নেমে গেলে | না | ওয়ারেন্টির আওতাভুক্ত নয় |
| পানি বা তরল পদার্থ ঢুকলে (Liquid Damage) বা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট | না | ওয়ারেন্টির আওতাভুক্ত নয় |
| আগে বাইরের কোনো অননুমোদিত দোকান থেকে খোলা বা মেরামত করা হলে | না | ওয়ারেন্টির আওতাভুক্ত নয় |
Important Terms & Conditions (গুরুত্বপূর্ণ শর্তাবলি)
- রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: Shield Warranty সুবিধা পেতে গ্রাহককে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইটে ডিভাইসটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত Shield Warranty সক্রিয় হবে না।
- যা যা কভারেজের বাইরে (Exclusions): Shield Warranty শুধুমাত্র নির্ধারিত মডেল এবং প্রস্তুতকারকের ত্রুটিজনিত হার্ডওয়্যার সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য। দুর্ঘটনাজনিত ক্ষতি (হাত থেকে পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া), Burn Case, Liquid Damage, Physical Damage, Battery Health ৮০%-এর নিচে নেমে যাওয়া, কেবল বা বাটনের স্বাভাবিক ক্ষয় (Wear & Tear), সফটওয়্যার/ভাইরাস সমস্যা, সিরিয়াল নম্বর বা ইনভয়েস পরিবর্তন করা, এবং অননুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতসহ নির্ধারিত ২৭টি Exclusions (ew.1 – ew.27)-এর আওতায় থাকা সমস্যাগুলো এই ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।
- অ-হস্তান্তরযোগ্য (Non-Transferable): Shield Warranty কোনোভাবেই Refundable নয় এবং অন্য কোনো ডিভাইস কিংবা অন্য মালিকের নামে Transferable নয়।
- রিপ্লেসমেন্টের পর ওয়ারেন্টি সমাপ্তি: Whole Unit Replacement (WUR) সম্পন্ন হলে চলমান Shield Warranty বাতিল হয়ে যাবে। পরিবর্তিত নতুন ডিভাইসটি পুনরায় এই Shield Warranty-এর আওতায় থাকবে না।
- চূড়ান্ত অনুমোদন: সকল সার্ভিস ক্লেইম Apple Warranty Policy অনুসরণ করে GNEXT Care (Apple Authorized Service Center)-এর পরিদর্শন (VMI) এবং Portal Administrator-এর অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।
রেজিস্ট্রেশন ও সার্ভিস ক্লেইম করার নিয়ম
কীভাবে রেজিস্ট্রেশন করবেন: নিচের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে দেশ (Bangladesh) ও ব্র্যান্ড (Apple) সিলেক্ট করুন, ডিভাইসের মডেল ও সিরিয়াল/IMEI নম্বর দিন, মূল ইনভয়েসের ছবি আপলোড করুন এবং আপনার নাম, ইমেইল ও ফোন নম্বর দিয়ে সাবমিট করুন।
কীভাবে সার্ভিস ক্লেইম করবেন: ২য় বছরে কোনো হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে সরাসরি সার্ভিস সেন্টারে যাওয়ার আগে নিচের ক্লেইম পোর্টালে গিয়ে সমস্যার বিবরণ, ডিভাইসের ছবি ও ইনভয়েস আপলোড করে আবেদন করুন। ইমেইলে অনুমোদন পাওয়ার পর ডিভাইসটি GNEXT Care-এ জমা দিন।
Authorized Service Center (সার্ভিস সেন্টারের ঠিকানা)
GNEXT Care (Apple Authorized Service Center)
ঠিকানা: Borak Zahir Tower (Ground Floor), 1 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka - 1215, Bangladesh
সার্ভিস সময়সূচি: শনিবার থেকে বৃহস্পতিবার (সকাল ৯:৩০ – সন্ধ্যা ৭:০০) | শুক্রবার সাপ্তাহিক বন্ধ
হেল্প ও সাপোর্ট ইমেইল: [email protected]
লোকেশন ম্যাপ: Google Maps-এ দেখুন
সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQs)
এটি ১২ মাস (১ বছর) কার্যকর থাকে—ডিভাইসের ১ম বছরের Apple ওয়ারেন্টি শেষ হওয়ার পর ১৩তম মাস থেকে ২৪তম মাস পর্যন্ত।
না। ডিভাইসের সঙ্গে ফ্রি বান্ডেল হিসেবে থাকলেও register.protechdevices.com-এ রেজিস্ট্রেশন না করা পর্যন্ত Shield সক্রিয় হয় না।
না। এটি কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ইনস্যুরেন্স নয়। ডিসপ্লে বা বডি ভেঙে গেলে পার্টসের সম্পূর্ণ দাম এবং সার্ভিস ফি গ্রাহককে বহন করতে হবে।
বিস্তারিত শর্তাবলি (ew.1 থেকে ew.27) দেখতে ভিজিট করুন: protechdevices.com/pages/shield-plus