Tech Land BD Logo
২০২৬ সালে বাজেটের মধ্যে সেরা ৫টি গেমিং ল্যাপটপ

২০২৬ সালে বাজেটের মধ্যে সেরা ৫টি গেমিং ল্যাপটপ

Article Jul 16, 2026 28

২০২৬ সালে বাজেটের মধ্যে সেরা ৫টি গেমিং ল্যাপটপ

গেমিং আজকাল শুধু অবসর সময় কাটানোর মাধ্যম নয় বরং এটি কারও কাছে নেশা, কারও কাছে স্ট্রিমিং বা কনটেন্ট ক্রিয়েশনের পথ, আবার কারও লক্ষ্য থাকে প্রফেশনাল ই-স্পোর্টসে গেমার। তবে অনেকেই এখনও ভাবেন, ভালো গেমিং পারফরম্যান্স পেতে হলে বিশাল বাজেট লাগবেই। বাস্তবতা কিন্তু ভিন্ন। ২০২৬ সালে এসে বাজেট রেঞ্জেও এমন কিছু ল্যাপটপ পাওয়া যাচ্ছে, যেগুলো দিয়ে Valorant, PUBG, GTA V, Apex Legends-এর মতো গেম তো বটেই, এমনকি কিছু ভারী AAA টাইটেলও স্বাচ্ছন্দ্যে খেলা যায়।

এই আর্টিকেলে আমরা এমন ৫টি বাজেট বান্ধব গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলব, যেগুলো দাম আর পারফরম্যান্সের মধ্যে ভালো ভারসাম্য রাখে। শুধু স্পেসিফিকেশন জানালেই কাজ শেষ নয় বরং প্রসেসরের কোর-থ্রেড কনফিগারেশন, GPU-এর সক্ষমতা, RAM-এর গতি, স্টোরেজের ধরন সবকিছু নিয়েই আলোচনা করবো , যাতে কেনার আগে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন।

Acer Nitro V15 ANV15-41-R1BK

মাঝারি বাজেটে একটি নির্ভরযোগ্য গেমিং ল্যাপটপ খুঁজলে Acer-এর এই মডেলটা তালিকার শুরুতেই থাকা উচিত। প্রসেসর হিসেবে আছে AMD Ryzen 5 7535HS ৬ কোর, ১২ থ্রেডের একটি H-সিরিজ চিপ, যার বুস্ট ক্লক 4.6GHz পর্যন্ত যায়। HS সিরিজের চিপ হওয়ায় পারফরম্যান্স আর পাওয়ার কনজাম্পশনের ভারসাম্য বেশ ভালো পাওয়া যায়। 16MB L3 ক্যাশের কারণে ভারী মাল্টিটাস্কিং বা গেমিংয়ের সময় ল্যাগ কম অনুভূত হয়। CS2, Valorant, Dota 2-এর মতো ই-স্পোর্টস গেম যেমন স্মুথলি চলবে, তেমনি GTA V বা Forza Horizon-এর মতো তুলনামূলক ভারী গেমও সহজে খেলা যাবে।

গ্রাফিক্সের দায়িত্বে আছে NVIDIA GeForce RTX 2050 (4GB)। বাজেট সেগমেন্টে এই GPU 1080p গেমিংয়ের জন্য যথেষ্ট। DLSS সাপোর্টের কারণে অনেক গেমেই বাড়তি ফ্রেমরেট পাওয়া যায়, ফলে মিড-হাই সেটিংসেও বেশিরভাগ জনপ্রিয় গেম আরামসে চালানো সম্ভব।

ডিসপ্লে হিসেবে 15.6″ FHD প্যানেলের সাথে 144Hz রিফ্রেশ রেট থাকায় গেমে মুভমেন্ট বেশ স্মুথ লাগে। 45% NTSC কালার কভারেজ সাধারণ গেমিং, ভিডিও দেখা ও দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। 

স্টোরেজ ও মেমরির দিক থেকেও এটি এগিয়ে—16GB DDR5 RAM থাকায় মাল্টিটাস্কিং ও গেম লোডিং দুটোই স্মুথলি চলে , আর 512GB SSD থাকায় সিস্টেম দ্রুত চালু হয় এবং গেম ইনস্টল ও লোড হতেও কম সময় লাগে।

সংক্ষেপে বলা যায়, DDR5 RAM, H-সিরিজ প্রসেসর আর 144Hz ডিসপ্লে এই তিনটির সমন্বয়ে বাজেটের মধ্যে একটি পরিপূর্ণ প্যাকেজ চাইলে Acer Nitro V15 ল্যাপটপটি হতে পারে একটি স্মার্ট চয়েস।

HP Victus 15-FB2063dx

HP-এর Victus সিরিজের এই মডেলটাও বেশ আকর্ষণীয় একটা অপশন। এতেও প্রসেসর হিসেবে আছে সেই AMD Ryzen 5 7535HS ৬ কোর, উচ্চ IPC পারফরম্যান্স আর 4.6GHz পর্যন্ত বুস্ট স্পিড, গেমিং ও মাল্টি-থ্রেডেড কাজ দুটোতেই সমান পারদর্শী।

গ্রাফিক্সে AMD Radeon RX 6550M, 4GB VRAM সহ। এই GPU-এর পারফরম্যান্স মোটামুটি GTX 1650 বা RTX 2050-এর কাছাকাছি বা সমপর্যায়ের। AMD-এর SmartShift ও SmartAccess Memory ফিচারের কারণে Ryzen প্রসেসরের সাথে মিলিয়ে সিস্টেমটাকে আরও ভালোভাবে অপ্টিমাইজ করা যায়, বিশেষ করে ওপেন-ওয়ার্ল্ড ও গ্রাফিক্স-নির্ভর গেমে এটি আরও স্মুথ পারফরম্যান্স দেয়। 

15.6″ IPS প্যানেল এবং 144Hz রিফ্রেশ রেট এই ল্যাপটপের বড় একটা প্লাস পয়েন্ট। IPS প্যানেলের কারণে ভিউইং অ্যাঙ্গেল ও কালার রিপ্রোডাকশন ভালো থাকে, আর 144Hz রিফ্রেশ রেট ফাস্ট মুভমেন্টে ল্যাগ কমায়।

512GB PCIe Gen4 NVMe SSD থাকায় বুট টাইম ও গেম লোডিং বেশ দ্রুত হয়। তবে RAM হিসেবে আছে 8GB DDR5, যা সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট। তবে ভারী গেম বা একাধিক অ্যাপ একসঙ্গে চালাতে চাইলে 16GB RAM-এ আপগ্রেড করা ভালো।

যারা AMD ইকোসিস্টেম পছন্দ করেন, তাদের জন্য HP Victus একটি ব্যালান্সড ল্যাপটপ অপশন হতে পারে, তবে RAM আপগ্রেডের পরিকল্পনা রাখলে ভবিষ্যতেও ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

MSI Thin A15 B7UCX

যারা নিয়মিত ল্যাপটপ নিয়ে চলাফেরা করেন, কিন্তু গেমিং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে চান না, তাদের জন্য MSI Thin A15 B7UCX হতে পারে একটি স্মার্ট পছন্দ। এতে ব্যবহৃত AMD Ryzen 5 7535HS প্রসেসরে রয়েছে ৬টি কোর, ১২টি থ্রেড, 16MB L3 ক্যাশ এবং সর্বোচ্চ 4.55GHz বুস্ট ক্লক। ফলে ই-স্পোর্টস গেম থেকে শুরু করে বেশিরভাগ AAA গেমও 1080p রেজোলিউশনে স্মুথভাবে উপভোগ করা যাবে।

গ্রাফিক্সে NVIDIA GeForce RTX 2050 (4GB GDDR6), যার সাথে থাকছে DLSS সাপোর্ট। Valorant, CS2, Apex Legends-এর মতো কম্পিটিটিভ গেমে 144Hz ডিসপ্লের পুরো সুবিধাটাই কাজে লাগানো যাবে। GPU পারফরম্যান্স মোটামুটি Nitro V15-এর কাছাকাছি হলেও MSI-এর সফটওয়্যার অপ্টিমাইজেশন অনেক সময় ফ্রেম স্টেবিলিটিতে বাড়তি সুবিধা দেয়।

8GB DDR5 RAM এখানে 5600MHz বাস স্পিডে চলে, যা ডেটা ট্রান্সফার দ্রুত করে। হেভি গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য ভবিষ্যতে 16GB-এ আপগ্রেড করার সুযোগ রাখাই ভালো। 512GB NVMe PCIe Gen4 SSD বুট ও লোডিং টাইম দুটোই কমায়।

এই ল্যাপটপের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর ওজন মাত্র 1.86 কেজি। অনেক গেমিং ল্যাপটপ যেখানে ২ কেজির বেশি ভারী, সেখানে এটা তুলনামূলক স্লিম আর হালকা।

যারা লাইটওয়েট কিন্তু পারফরম্যান্স-কেন্দ্রিক একটা গেমিং ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য MSI Thin A15 একটা স্মার্ট সিদ্ধান্ত হতে পারে।

Lenovo LOQ 15 15IAX9E

Lenovo LOQ 15 এই তালিকার অন্যতম শক্তিশালী গেমিং ল্যাপটপ। বাজেটের মধ্যে ভালো গ্রাফিক্স পারফরম্যান্স, উন্নত ডিসপ্লে এবং নির্ভরযোগ্য হার্ডওয়্যারের সমন্বয় খুঁজছেন যারা, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প হতে পারে। 

প্রসেসর হিসেবে আছে 12th Gen Intel Core i5-12450HX ৮ কোর, ১২ থ্রেড, 4.40GHz পর্যন্ত টার্বো ফ্রিকোয়েন্সি। HX সিরিজের এই চিপ হাই-পারফরম্যান্স সেগমেন্টের অন্তর্গত, এবং CPU-নির্ভর গেমে Ryzen 5 7535HS-এর চেয়ে কিছুটা এগিয়ে থাকে।

তবে এই ল্যাপটপের আসল হাইলাইট হলো NVIDIA GeForce RTX 3050 (6GB GDDR6)। আগের তিনটি মডেলের RTX 2050 বা RX 6550M-এর তুলনায় এটি স্পষ্টতই শক্তিশালী। 6GB VRAM থাকায় আধুনিক AAA গেমেও হাই টেক্সচার সেটিংস ব্যবহার করা যায়, আর DLSS সাপোর্টের কারণে 1080p-তে ফ্রেমরেট আরও ভালো হয়। কম্পিটিটিভ গেমে 100+ FPS পাওয়া সহজ, স্টোরি-বেসড গেমেও মিড-হাই সেটিংসে স্টেবিলিটি বজায় থাকে।

ডিসপ্লের দিক থেকেও এই মডেল একধাপ এগিয়ে 15.6″ FHD IPS প্যানেল, 144Hz রিফ্রেশ রেট, 300 nits ব্রাইটনেস এবং 100% sRGB কালার কভারেজ। আগের মডেলগুলোর 45% NTSC প্যানেলের তুলনায় এটি স্পষ্টতই বেশি বাস্তবসম্মত দেখায়, যা গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশনেও ভালো কাজে দেবে।

16GB DDR5 (4800MHz) RAM এবং 512GB PCIe 4.0×4 NVMe SSD মিলে সিস্টেমটাকে বেশ ফিউচার-রেডি করে তোলে।

বাজেটের মধ্যে থেকেও যারা GPU পারফরম্যান্স আর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য Lenovo LOQ 15 হতে পারে দারুণ একটি পছন্দ। 

ASUS TUF A15 FA506NFR

ASUS TUF A15 FA506NFR এমন একটি ল্যাপটপ, যা গেমিংয়ের পাশাপাশি কাজের জন্যও সমানভাবে উপযোগী। এতে ব্যবহৃত AMD Ryzen 7 7435HS প্রসেসরে রয়েছে ৮টি কোর, ১৬টি থ্রেড এবং 16MB L3 ক্যাশ। ফলে মাল্টিটাস্কিং, প্রোগ্রামিং, ভিডিও এডিটিংসহ বিভিন্ন CPU-নির্ভর কাজ সহজেই সামলাতে পারে এবং দীর্ঘ সময়ও নির্ভরযোগ্য পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। 

গ্রাফিক্সে NVIDIA GeForce RTX 2050 (4GB GDDR6) থাকায় কম্পিটিটিভ গেমে হাই FPS পাওয়া গেলেও আধুনিক AAA গেম মিডিয়াম সেটিংসেই তুলনামূলক ভালো পারফরম্যান্স দেবে।

15.6 ইঞ্চির FHD ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট থাকায় গেমিং অভিজ্ঞতা বেশ স্মুথ। তবে 250 nits ব্রাইটনেস হওয়ায় খুব বেশি আলোযুক্ত পরিবেশে স্ক্রিন কিছুটা কম উজ্জ্বল মনে হতে পারে। 

এতে 8GB DDR5 RAM রয়েছে, যা সাধারণ গেমিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। তবে 16GB-এ আপগ্রেড করলে ভারী গেম এবং মাল্টিটাস্কিংয়ে আরও স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। অন্যদিকে, 512GB PCIe 4.0 NVMe SSD থাকার কারণে সিস্টেম দ্রুত চালু হয় এবং গেম ও সফটওয়্যার লোড হতেও কম সময় লাগে। 

সব মিলিয়ে, এই ল্যাপটপ প্রোডাক্টিভিটি ও মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ নির্ভরযোগ্য, তবে গেমিংয়ে RTX 2050-এর কারণে পারফরম্যান্স থাকবে মাঝামাঝি পর্যায়ে। কেনার পরিকল্পনা থাকলে RAM আপগ্রেডের কথা মাথায় রাখা ভালো।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ কিনতে গেলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত?

বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ কেনার সময় শুধু প্রসেসর দেখলেই হবে না। ডেডিকেটেড GPU, কমপক্ষে 16GB RAM (অথবা RAM আপগ্রেডের সুবিধা), NVMe SSD, 144Hz ডিসপ্লে এবং কার্যকর কুলিং সিস্টেম আছে কি না, সেদিকেও নজর দেওয়া জরুরি। দীর্ঘমেয়াদে ভালো গেমিং পারফরম্যান্সের জন্য RTX 2050, RTX 3050 বা সমমানের GPU-যুক্ত ল্যাপটপ বেছে নেওয়া ভালো।

RTX 2050 এবং RTX 3050-এর মধ্যে কোনটি গেমিংয়ের জন্য ভালো?

দুটিই 1080p গেমিংয়ের জন্য ভালো, তবে পারফরম্যান্সের দিক থেকে RTX 3050 এগিয়ে। 6GB VRAM এবং বেশি CUDA Core থাকায় এটি আধুনিক AAA গেমে তুলনামূলক ভালো ফ্রেমরেট ও উচ্চতর গ্রাফিক্স সেটিংস সমর্থন করে। অন্যদিকে, RTX 2050 বাজেট গেমিংয়ের জন্য দারুণ একটি বিকল্প এবং Valorant, CS2, PUBG কিংবা GTA V-এর মতো জনপ্রিয় গেম সহজেই চালাতে সক্ষম।

কোন অনলাইন স্টোরে আসল গেমিং ল্যাপটপ ইএমআই সহ পাওয়া যায়?

TechLand BD-তে ASUS TUF, Acer Nitro, Lenovo LOQ, MSI, HP Victus-সহ বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল গেমিং ল্যাপটপ পাওয়া যায়। নির্দিষ্ট ব্যাংকের EMI সুবিধার মাধ্যমে কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সাপোর্টও পাওয়া যায়।

কোন অনলাইন স্টোরে গেমিং ল্যাপটপ কিস্তি আর ওয়ারেন্টি সহ?

যদি কিস্তি সুবিধার পাশাপাশি অফিসিয়াল ওয়ারেন্টিও চান, তাহলে TechLand BD একটি নির্ভরযোগ্য বিকল্প। নির্দিষ্ট ব্যাংকের EMI সুবিধার মাধ্যমে গেমিং ল্যাপটপ কিস্তিতে কেনা যায় এবং প্রতিটি অফিসিয়াল মডেলের সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি দেওয়া হয়।

কীভাবে নির্ভরযোগ্য গেমিং ল্যাপটপ ও ডেস্কটপ শপ বেছে নেব?

গেমিং ল্যাপটপ বা ডেস্কটপ কেনার আগে নিশ্চিত করুন যে স্টোরটি অফিসিয়াল ওয়ারেন্টি, আসল পণ্য, বিক্রয়োত্তর বিক্রয়ের পর সাপোর্ট এবং পর্যাপ্ত ব্র্যান্ড ও মডেলের কালেকশন অফার করে। পাশাপাশি EMI সুবিধা, স্পষ্ট রিটার্ন পলিসি এবং ভালো কাস্টমার রিভিউ থাকলে সেটিও ইতিবাচক দিক। এসব সুবিধা একসাথে পাওয়া যায় TechLand BD-তে।

বাংলাদেশে অরিজিনাল গেমিং ল্যাপটপ কোথায় পাওয়া যায়?

অরিজিনাল ওয়ারেন্টিসহ গেমিং ল্যাপটপ কিনতে Techland BD একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ পাওয়া যায়। এবং সারা দেশে দ্রুত ডেলিভারি সুবিধা পাওয়া যায়।

Discussion

0

Leave a Comment

No comments yet

Be the first to share your thoughts